‘WAKE UP INDIA!’ দেশবাসীকে ট্যুইট বার্তা অভিষেকের

ট্যুইট করে গোটা দেশে ধর্ষণের বিভীষিকাময় ছবি তুলে ধরে গোটা দেশের মানুষকেই জাগ্রত হওয়ার বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীর্ঘ নীরবতা ভাঙলেন তিনি। আর জি কর কাণ্ডের(R G Kar Incident) পরে তিনি এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও প্রাক স্বাধীনতা দিবসের মধ্য রাতে হাসপাতালে ভাঙচুর হতেই তিনি ট্যুইট করে কড়া পদক্ষেপ নিতে বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার থেকে। সেই শেষ তারপর থেকেই চূড়ান্ত নীরব ছিলেন তিনি। সেই নীরবতা ভাঙল বৃহস্পতিবার সকালে। দেশবাসীকে বার্তা দিলেন তিনি ট্যুইট(Tweet) করে যাতে রয়ে গেল আর জি করের ছোঁয়া। নজরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তিনি ট্যুইট করে গোটা দেশে ধর্ষণের বিভীষিকাময় ছবি তুলে ধরে গোটা দেশের মানুষকেই জাগ্রত হওয়ার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন, নবান্নের নিরাপত্তার দেখভালে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

কী লিখেছেন এদিন অভিষেক? এদিন নিজের ট্যুইটে তৃণমূলের সেনাপতি লিখেছেন, ‘গত ১০ দিন ধরে গোটা দেশ যখন আর জি কর কাণ্ডের প্রতিবাদ করছে, সবিচার চাইছে, ঠিক তখন ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে দেশের নানা প্রান্তে। মানুষ যখন রাস্তায় নেমে নৃশংস অত্যাচারের প্রতিবাদ করছেন, তখনই সেই সব ধর্ষণের ঘটনা ঘটেছে। দুঃখের বিষয়, যা খুব দ্রুত হওয়া উচিত ছিল সেটাই এখনও পর্যন্ত অমীমাংসিত হয়ে রয়েছে। প্রতিদিন ৯০টি করে ধর্ষণের ঘটনা, প্রতি ঘন্টায় ৪টি করে, প্রতি ১৫ মিনিটে ১টি করে – একটি কঠোর পদক্ষেপের ভীষণ প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন এমন একটি কঠোর আইনের যা ৫০ দিনের মধ্যে অভিযুক্তের বিচার শেষ করে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারবে, শুধু মুখের কথায় তা সীমাব্দধ থাকবে না। রাজ্য সরকারগুলিকে চাপ দিতে হবে একত্রিত ভাবে কেন্দ্রের সরকারের ওপর যাতে তাঁরা কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়ন করে যা দ্রুত বিচারের পথ খুলে দেবে। এর থেকে কিছু কম হলে তা হবে প্রতীকী এবং দুঃখজনকভাবে অকার্যকর। জেগে ওঠো ভারত।’

আরও পড়ুন, মেয়ের প্রেমিককে খুনের সুপারি দিয়ে গ্রেফতার মা

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আর জি করের ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের একাংশের ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ অভিষেক। সেই কারণেই তিনি নীরব ভূমিকা পালন করে চলেছেন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে চলা তৃণমূলের মিডিয়া গ্রুপও গত ৭দিন ধরে চুপ। চুপচাপ বসে রয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে বুধবার রাতে দলের নতুন হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপ খুলেছেন দলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। দু’দিন আগে জয়প্রকাশ-চন্দ্রিমা ভট্টাচার্য-কুণাল ঘোষকে নিয়ে মুখপাত্রদের একটা টিম তৈরি করে দিয়েছেন সুব্রত বক্সী। এবার সেই গ্রুপ সক্রিয় হতেই বৃহস্পতিবার ট্যুইট করলেন অভিষেক। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নজর কাড়ছে অনেকেরই। জোড়াফুল শিবির সূত্রে জানা গিয়েছে, আর জি কর কাণ্ডে রাজ্য সরকার যে অবস্থান নিয়েছে তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত নন। আর জি করে হামলা রুখতে পুলিশি ব্যর্থতায় তিনি রীতিমত ক্ষুব্ধ। তা ছাড়া রবিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি বন্ধ করে দেওয়া, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে এখনও না সরানো—ইত্যাদি বহুবিধ বিষয়ে হতে পারে দলের শীর্ষ নেত্রীর সঙ্গে তাঁর নাকি মতান্তরও হচ্ছে। তাই তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস তথা তাঁর তৈরি মিডিয়া টিম একেবারে নিস্ক্রিয় হয়ে গিয়েছে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ