রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস মেনে সোমবার সারাদিন বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা রাজ্য। রাতেও বৃষ্টির বিরাম ছিল না। মঙ্গলবার সকাল থেকেই চলছে অবিরাম বৃষ্টি। যদিও বেলা বাড়লে বৃষ্টির প্রকোপ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু টানা বৃষ্টির জেরে জল যন্ত্রণায় ভুগছে শহরবাসী।

মঙ্গলবার সকাল থেকেই কলাকাতার আকাশে কালো মেঘের সঙ্গে রয়েছে ভারী বৃষ্টি। সোমবার সারারাত বৃষ্টি হলেও মঙ্গলবার ভোর হয়েছে বৃষ্টিকে সঙ্গি করেই। তুমুল বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ থাকায় এই প্রবল বর্ষণ চলছে। মঙ্গলবার সারাদিন বৃষ্টি চলবে বলেই জানানো হয়েছে। কলকাতার সঙ্গে সঙ্গে জেলগুলোতেও প্রবল বৃষ্টি চলছে। পাশাপাশি ভোগ করতে হচ্ছে জলযন্ত্রণা। তবে মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টির প্রকোপ কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার সারাদিন ও রাতে প্রবল বৃষ্টি হওয়ার জন্য মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই কম। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি কম। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরে বৃষ্টির পরিমাণ- মানিকতলায় ৩১মিমি, দত্তবাগান ৩০মিমি, বীরপাড়া ৩৩মিমি, বালিগঞ্জ ৩৫ মিমি, চেতলা ২৫ মিমি, কালীঘাট ২৮ মিমি, যোধপুরপার্ক ১৩৩ মিমি, ধাপা ৩৪ মিমি, বেহালা ২৭.৪, জোকা ২১ মিমি।

নিম্নচাপের জেরে রাজ্যের কোথাও বিক্ষিপ্ত কোথাও ভারী, কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি থামার লক্ষণ নেই। যদিো মঙ্গলবার বেলা বাড়ার পর বৃষ্টি কমার কথা বলা হয়েছে।  কিন্তু টানা বৃষ্টির জেরে জল যন্ত্রণা শুরু হয়েছে। কলকাতার বিভিন্ন এলাকায় জমে গিয়েছে জল। মুক্তারাম বাবু স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, যনযনিয়া, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, যাদবপুরের অবস্থা অত্যন্ত খারাপ। জল জমে পরিস্থিতি যান চালাচলে প্রভাব পড়েছে। শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরা।

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

গ্যাসে বাড়তি খরচ এড়াতে চান? ১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি!

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা