আগামী শনিবার বন্ধ থাকবে জল পরিষেবা, কিন্তু কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী শনিবার দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় জল পরিষেবা বন্ধ থাকবে। গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের জল সরবরাহকারী পাইপগুলিতে ক্রটি দেখা দিয়েছে। সেইসব পাইপগুলির মেরামতি প্রয়োজন। সেইকারণেই আগামী শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়।

সম্প্রতি কলকাতা পুরসভার তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী, সেনাপল্লী, লালকা ও পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ থাকবে। ৮ থেকে ১৪ নম্বর বোরোর সব কটি ওয়ার্ডেই জল সরবরাহ বন্ধ থাকবে। এরফলে দক্ষিণ কলকাতার বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত কোনও জল পাবেন না। যাদের জল সংরক্ষণের ব্যবস্থা আছে, তাদের এক্ষেত্রে অসুবিধায় নাও পড়তে হতে পারে। কিন্তু যারা বস্তি এলাকায় রয়েছেন, তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হবে বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে প্রত্যেক ওয়ার্ডের বাসিন্দাদের এই বিষয়ে অবগত করা হয়েছে। জল সরবরাহ বিভাগের মৈনাক মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গার্ডেনরিচ জল সরবরাহ প্রকল্পের রক্ষণাবেক্ষণের প্রয়োজন। সেজন্য মেরামতির কাজ করতে হবে। একটা দিন জল সরবরাহ বন্ধ রেখে মেরামতির কাজ করব। আগামী শনিবার মেরামতির জন্য জল সরবরাহ বন্ধ থাকবে। রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।‘ উল্লেখ্য, আগামী শনিবার জল সরবরাহ পাইপগুলির মেরামতি, নতুন ভালব প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজ হবে।  

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?