শনিবার বেলা ১২টা থেকে হাওড়ায় বন্ধ থাকবে জল সরবরাহ

২২ জুন বেলা ১২টা থেকে হাওড়া পুরনিগমের সমস্ত ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। ২৩ জুন সকাল ৬টা থেকে জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার অর্থাৎ ২২ জুন বেলা ১২টা থেকে হাওড়া পুরনিগমের(Howrah Municipal Corporation) সমস্ত ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ(Water Supply)। পাইপ লাইনে কাজের জন্য পুরনিগমের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময় জলের গাড়ি(Water Tank) দেওয়ার ব্যবস্থা করা হবে পুরনিগমের পক্ষ থেকে। হাওড়া পুরনিগমের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি(Notice) জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পদ্মপুকুরের মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়েছে। যা অবিলম্বে মেরামতির প্রয়োজন রয়েছে। আর সেই কারণে শনিবার বেলা ১২টা থেকে হাওড়া পুরনিগমের সমস্ত ওয়ার্ডে জল বন্ধ থাকবে। জল সরবরাহ পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক হয় সেই জন্য উদ্যোগী থাকবে পুর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে রবিবার ২৩ জুন সকাল ৬টা থেকে জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হয়েছে। এই সময় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে। দুঃখ প্রকাশ করা হয়েছে পুরনিগমের পক্ষ থেকে।

শনিবার দুপুর থেকে এই জল সরবরাহ বন্ধ থাকার জন্য যাতে হাওড়া শহরের সাধারণ মানুষের সমস্যা না হয় তার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে জলের গাড়ি দেওয়ার ব্যবস্থা থাকবে বলে পুরনিগম সূত্রে খবর। একইসঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন সারাবার কাজ শেষ করার চেষ্টা করা হবে। চেষ্টা করা হবে নির্ধারিত সময়ের মধ্যেই পরিষেবা যাতে সচল করা যায়। পাশাপাশি এই পাইপ লাইনের কাজ অত্যন্ত প্রয়োজনীয় এবং তা সংস্কারের সুফল পাবেন সাধারণ মানুষ, সেটাও পুর কর্তৃপক্ষের তরফে নানা সোশ্যাল মিডিয়া মারফত সাধারণ মানুষকে জানানো হবে। এর আগে চলতি বছর ৭ মার্চ দুপুর সাড়ে ১২টা থেকে ৮ মার্চ ভোর সাড়ে ৫টা পর্যন্ত হাওড়া পুরনিগমের সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। পাইপ লাইনে বিভিন্ন কাজের জন্য সেই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার আগে জানুয়ারি মাসেও পাইপলাইনের কাজের জন্য কয়েক ঘণ্টার হাওড়া পুরনিগম এলাকার বেশ কিছু ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ড আংশিক এবং ১০ থেকে ১৬ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। সালকিয়া এলাকার ভূগর্ভস্থ জলাধার থেকে এই সময় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।    

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা