সন্দেশখালিতে সব দোষীকে শাস্তি দেওয়া হবে, আশ্বাস রাজীব কুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে দোষী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে আশ্বাস দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শনিবার সন্ধ্যায় ভবানী ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সন্দেশখালিতে জমি দখল থেকে শুরু করে যে সমস্ত অভিযোগ উঠেছে তাতে যাদের দোষী বলে পাওয়া যাবে, তাদের কাউকে রেয়াত করা হবে না।’

সন্দেশখালির বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, জমিদখল সহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে চলছিলেন বিজেপি ও সিপিএম সমর্থক গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরার অত্যাচার ও নির্যাতন নিয়ে পুলিশকে একাধিকবার অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি। যদিও রাজ্য পুলিশের ডিজি এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৬ ফেব্রুয়ারি গ্রামবাসীদের বিক্ষোভ শুরুর আগে পর্যন্ত শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি। তাঁর কথায়, ‘৬ ফেব্রুয়ারির আগে আমাদের কাছে সন্দেশখালি থেকে কোনও অভিযোগ জমা পড়েনি। তার পর থেকে আমাদের কাছে যা যা অভিযোগ এসেছে, সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেশখালির মহিলারা নির্ভয়ে পুলিশে কাছে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন।’

উত্তপ্ত সন্দেশখালিকে শান্ত করতে গত সপ্তাহে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। কলকাতা হাইকোর্ট গোটা সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত খারিজ করে দেয়। এর পরে নতুন করে সন্দেশখালির ৭ গ্রাম পঞ্চায়েতে জারি হয় ১৪৪ ধারা। কবে নাগাদ ওই ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে তা জানতে চাওয়া হলে ডিজি বলেন, ‘কেউ কেউ সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছিল। বিভিন্ন লোক আইন ভাঙার চেষ্টা করছিল। তাই বাধ্য হয়ে ১৪৪ ধারা জারি করা হয়। যে সব এলাকায় ১৪৪-এর দরকার নেই, সেই সব এলাকায় শিগগিরই ১৪৪ ধারা তোলার প্রক্রিয়া শুরু হবে। এলাকাভিত্তিক রিভিউ করা হবে। আমরা চাই সন্দেশখালিতে  স্বাভাবিক জীবন ফিরে আসুক।’

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী