চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল, জানিয়ে দিল বোর্ড

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে জয়েন্ট বোর্ড। আগামী শুক্রবার অর্থাৎ ১৭ জুন প্রকাশিত হবে রাজ্য জয়েন্টের (WBJEE) ফল। রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড।

জুন মাসেই তিন বড় পরীক্ষার ফল বেরনোর কথা ছিল। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হয়ে গিয়েছে। এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট বোর্ড। আগামী শুক্রবার অর্থাৎ ১৭ জুন জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশ হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য জয়েন্ট বোর্ড। রবিবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১৭ জুন জয়েন্ট পরীক্ষার ফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা। ওইদিন বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in –থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে।

চলতি বছরে ৩০ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা নেওয়া হয়েছিল। অফলাইন মোডে হয়েছিল সেই পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মেসি – উচ্চমাধ্যমিকের পর এই তিনটি বিভাগে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির জন্য জয়েন্ট পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের। এর পর পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে র‍্যাঙ্ক তালিকা তৈরি হয়। সেই র‍্যাঙ্কের ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। ফল প্রকাশের পর ২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ