‘আমাদের সবার তো মা-বাবা আছে’, মোদিকে জবাব মমতার

নিজের জন্মবৃত্তান্তের কথা প্রকাশ্যে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই দাবি নিয়ে এবার কলকাতায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী বৈতরণী পার হতে এদেশের রাজনীতিবিদদের মধ্যে আমরা নানা সময়ে নানান কথা যেমন দাবি করতে দেখেছি, তেমনি গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতিও দিতে দেখেছি। কিন্তু কোনওদিন কাউকেই নিজের বাবা-মা সম্পর্কে বা নিজের জন্মের কারণ নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করতে শুনিনি। অথচ এই ২৪’র মহাভোটের(Loksabha Election 2024) আবহে নিজের জন্মবৃত্তান্তের কথা প্রকাশ্যে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ‘মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।’ এবার এই প্রসঙ্গে কলকাতায় দাঁড়িয়ে মুখ খুললেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)।

এদিন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা একটি সভা করেন বউবাজার এলাকায়। সেখান থেকেই তিনি মোদির এহেন মন্তব্য নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘ওর এই মন্তব্যের অর্থ আমি ঠিক বুঝলাম না। আমাদের সবার তো মা-বাবা আছে। কিন্তু উনি কী বলতে চাইলেন, আমি অন্তত বুঝিনি।’ এদিন মমতা যেখানে সভা করেছেন সেখান থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে(BJP) যাওয়া তাপস রায়ের বাড়ির দূরত্ব খুব একটা দূর নয়। তাই এদিনের সভা থেকে মমতা তাপসকেও বিদ্ধ করেন। তিনি তাপসের নাম না নিয়েই বলেন, ‘ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। একবছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল।’ এর পাশাপাশি তিনি বামেদের নিশানা বানিয়ে বলেন, ‘সারা দেশে বিজেপিকে মদত দিচ্ছে বামেরা। বিজেপিকে সবথেকে বেশি মদত দিয়েছে সিপিএম। কিন্তু মনে রাখবেন, মোদি জিতলে এটাই ভারতবর্ষে শেষ নির্বাচন হয়ে যাবে।’

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়