আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাঙালির ওপর অত্যাচার মানব না, হুঙ্কার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি : ভারত সরকার লুকিয়ে নোটিফিকেশন করছে। রোজ অভিযোগ আসছে বাংলার সরকারের কাছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলাকে অপমান করা হচ্ছে। বাঙালিদের ওপরে অত্যাচার মানব না। ডরিনা ক্রসিং থেকে এই ভাবেই বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, বৈধ নথি থাকা সত্ত্বেও আটক করা কেন হচ্ছে? বাংলায় কথা বললেই আটক করতে বলছে বিজেপি। বাঙালির ওপর কোনরকম অত্যাচার মানা হবেনা হুঙ্কার দিয়েছেন দলনেত্রী। বলেছেন, বাংলায় সব রাজ্যের বাসিন্দার সম্মান রয়েছে। তাহলে বাংলাকে কেন সম্মান করা হবে না? বাংলা কি ভারতের অংশ নয়? বাংলার ওপর রাগ কেন? দক্ষতার জন্যই বাঙালিদের কাজ করতে নিয়ে যাওয়া হয়। বিজেপির আচরণে তিনি ব্যথিত মর্মাহত। বর্ডার এর দায়িত্ব কে ? বিএসএফ। অনু প্রবেশ করলে তার দায়িত্ব কেন্দ্রের। কেন্দ্রের নোটিফিকেশন চ্যালেঞ্জ করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায় উঠে এসেছে পুশব্যাক করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ভোটার তালিকায় কারচুপি করা হয় মহারাষ্ট্র ও দিল্লিতে। হিন্দু মুসলিম ভাগাভাগি করে বিজেপি। ভোটের সময় মতুয়াদের চায়, পরে অত্যাচার চালায়।

দলনেত্রীর অভিযোগ, বৈধ নথি থাকার পরেও বাঙালি শ্রমিকদের আটক করে রাখা হয়েছে। তাঁদের হেনস্থা করা হচ্ছে। বাঙলাতে কথা বললেই আটক করার নির্দেশ দিয়েছে বিজেপি। বাংলা কী ভারতের অংশ নয়? বাংলার প্রতি ভিন্ন আচরণ কেন? ভিনরাজ্য়ে ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। কে কী খাবে, কে কী পড়বে সেটা সবার নিজের অধিকার। কেউ তাঁকে বলে দিতে পারে না। নির্বাচম কমিশনকে দিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। বাঙালিরা দেশের জন্য লড়াই করছে। প্রায় ১ হাজার বাঙালি ডিটেনশন ক্যাম্পে রয়েছেন। তাঁদের ওপর অত্যাচার মেনে নেওয়া হবে না।

সামনেই একুশে জুলাই এর সমাবেশ। তার আগে বাঙালি আবেগকে সামনে রেখে রাজপথে নেমেছেন তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলার কর্মী সমর্থকরাও এই মিছিলে পা মিলিয়েছেন। সকাল থেকেই শহরের আকাশে ছিল মেঘ। বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। কিন্তু এই মিছিলের প্রস্তুতিতে ভাঁটা পড়েনি। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ