আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ,ভোরের দিকে থাকবে কুয়াশা

নিজস্ব প্রতিনিধি:আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুষ্ক ওয়েদার থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ (Cloudy Sky)থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে ভোরের দিকে কুয়াশা হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) বিশেষজ্ঞ সৌরিশ বন্দ্যোপাধ্যায়(Souris Bandapadhay) বৃহস্পতিবার এই খবর জানান । তিনি বলেন, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৪ – ৫ দিন শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে । আগামী ৭ নভেম্বর নাগাদ উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় হালকা বৃষ্টি(Rain) হতে পারে ।এছাড়া প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই আগামী পাঁচদিনে । কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর রাত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির কাছাকাছি ।বছরের এই সময়টা এইরকমই স্বাভাবিক ওয়েদার থাকে । তবে অন্যান্য জেলাগুলোতে মূলত কলকাতা(Kolkata) থেকে একটু কম থাকে তাপমাত্রা ।বিশেষ করে পশ্চিমের জেলা গুলোর ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কম থাকবে। প্রায় ৪ ডিগ্রি মতো তাপমাত্রা কম থাকে।

পশ্চিমবঙ্গের জন্য প্রভাব ফেলার মত কোন ওয়েদার আপডেট নেই ।আর যদি থাকে তাহলে পরবর্তীকালে আবহাওয়া দফতর থেকে জানানো হবে বলে জানান সৌরিশ বাবু। পশ্চিমবঙ্গের(Westbengal) ঠিক কবে নাগাদ শীত জাকিয়ে পড়বে তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে স্যাটেলাইটের ওপরে কড়া নজরদারি চলছে।এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এবং তাকে কেন্দ্র করে ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ,সেই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া(weather) দফতরের স্পষ্ট বক্তব্য ,এ নিয়ে পশ্চিমবঙ্গে সে রকম কোনো আশঙ্কা এখনো পর্যন্ত নেই। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়া দফতর। এমনকি ওই নিম্নচাপের দরুন বৃষ্টির সম্ভাবনাও নেই এ রাজ্যে

Published by:

Share Link:

More Releted News:

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ