Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছট পুজোয় আকাশ থাকবে মেঘলা, ভোরে হতে পারে কুয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি:ছট পুজোর দিন কলকাতার(Kolkata) কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে সকালে এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা । আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্রবার বিকেলে এই খবর জানানো হয়েছে।সেইভাবে কোন ওয়েদার সিস্টেম নেই আগামী পাঁচদিন। তাই দুই বঙ্গেই শুষ্ক পরিস্কার আকাশ থাকবে। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ(Cloudy Sky) হলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না, দাবি আবহাওয়াবিদদের। দুই বঙ্গের কোথাও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিন নেই।

কলকাতার ক্ষেত্রে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি এবং রাতে তাপমাত্রা ২৩ বা ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে।ছট পুজোর সময় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা(Fog) থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।বেলা গড়ানোর পর রোদ উঠলেও অস্বস্তিকর গরম থাকবে না। রাতের আকাশ থাকবে পরিষ্কার। মাঝেমধ্যে মেঘের আনাগোনা হতে পারে।

এখনি সেইভাবে শীত না পড়লেও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা থেকে কিছুটা কম থাকবে অর্থাৎ হালকা শীতের আমেজ থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর(Alipur weather Office)।সম্প্রতি কালীপুজোর দিন ঘূর্ণিঝড়ের জেরে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়। বর্তমানে গভীর রাতে বা ভোরের দিকে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। জমিয়ে শীত কবে পড়বে সে ব্যাপারে এখনই নিশ্চিত হতে পারছেন না আবহাওয়াবিদরা ।তবে জগদ্ধাত্রী(Jagadhatri) পুজোয় কোন ঝড়-ঝঞ্ঝা নেই বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা।

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, শেষশ্রদ্ধা জানাতে হাজির বিজেপি নেতৃত্ব

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে