রবিবার বঙ্গজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি তিন জেলায়

Share:

নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন থেকেই মুক্তি পাওয়া গিয়েছে ভ্যাপসা গরমের হাত থেকে। এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে বঙ্গের তাপমাত্রা। প্রায় সব জেলাতেই অল্পবিস্তর বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির প্রভাব থাকবে রবি ও সোমাবার।

পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। উত্তর বঙ্গের সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

রবি, সোম এবং বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার কাল বৈশাখীর সতর্কতা জারি থাকবে ছয় জেলায়। হুগলি, পশ্চিম বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্তমান, বীরভূম ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

সোমবারেও আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা। তার মধ্যে চার জেলায় সতর্কতা সবচেয়ে বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা ৫৩ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার