চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় রাজ্যের সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ।বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আসানসোলে বৃষ্টির পরিমাণ ৭৫. ৫ মিলিমিটার। কলকাতাতে বৃষ্টি হয়েছে ১৪.২ মিলিমিটার। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান । তিনি বলেন, বাংলাদেশের উপরে নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড এর উপর বিরাজ করছে। এর সাথে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের(Bay Of Bengal) উপর রয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী ৪/৫ দিন হালকা থেকে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের সব জায়গায়।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম ,পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং কলকাতা(Kolkata), হাওড়া , হুগলিতে আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার অতি ভারি বৃষ্টি হবে মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান জেলাতে। আগামী তিন চার দিন উত্তরবঙ্গের(North Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতাতে আগামী ২৪ ঘন্টাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার রাতে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে আগামী ২৫ অগস্ট পর্যন্ত মানা করা হয়েছে। আপাতত সাত দিন আকাশের মুখ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পুরোপুরি সম্ভাবনা থাকছে।

ইতিমধ্যে বৃষ্টিপাতের দরুন বহু জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসত হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক ওয়ার্ড জলবন্দী। কলকাতাতেও অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল জমে। শুক্রবার রাত থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়লে শনিবার শহর জলবন্দী হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে অনেকে। যদিও কলকাতা পৌরসভার নিকাশি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে প্রস্তুত রয়েছে পুরো কর্মীরা। একটানা বৃষ্টি থামলেই খুলে দেওয়া হবে গঙ্গার লক গেট। সময় লাগলেও জল নেমে যাবে দ্রুত। কলকাতা বাসীকে দীর্ঘক্ষণ জলবন্দী থাকতে হবে না

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ