তীব্র দাবদাহ থেকে মিলবে স্বস্তি, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস ৬ জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তিকর গরম থেকে অবশেষে মিলতে চলেছে মুক্তি। রাজ্যের কয়েকটি জেলায় শনিবার থেকেই শুরু হবে কালবৈশাখীর দাপট। এই ঝড়-বৃষ্টির কারণে অসহ্য গরম থেকে কিছু দিনের জন্য রেহাই পাবে বঙ্গবাসী। তবে রাজ্যের কয়েকটি জেলায় তুমুল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখীর ধেয়ে আসবে। জানুন আলিপুর আবহাওয়া দফতর সূত্রে কোন কোন জেলায় আজ অর্থাৎ শনিবার ঝড়-বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই ঝড়-বৃষ্টি আগামী ২৩ মে পর্যন্ত থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে।

জেনে নিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে

পাঁচ দিন টানা ঝড়-বৃষ্টি দেখা মিলবে দক্ষিণবঙ্গে। সকালের দিকে গরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমবে। তবে পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি আরও বাড়তে পারে। শনিবার থেকে সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমনকী কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী হবে। সপ্তাহের শেষের দিনেও কলকাতাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়া

বর্তমানে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি ঝড়বৃষ্টি হচ্ছে। তবে ভারী বৃষ্টি হবে উপরের পাঁচটি জেলায়। আগামী শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় সড় কোনও পরিবর্তন দেখা যাবে না। শনি বার থেকে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য