দ্রুত কমবে তাপমাত্রার পারদ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে রোদ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ, আবার হালকা বৃষ্টি৷ এই রকমই আবহাওয়া দেখা যাচ্ছে বঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সময়ের আগেই বঙ্গে প্রবেশ করে গিয়েছে মৌসুমী বায়ু৷ ফলে, খুব দ্রুতই এই তীব্র অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলবে। জানা গিয়েছে, আসন্ন শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের সমস্ত জেলায়৷ সঙ্গে থাকবে প্রতিঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস৷

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়ালসের আশেপাশে৷ তবে আবহাওয়া আংশিক মেঘলাই থাকবে৷ এই মুহূর্তে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে৷ তবে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ এলাকায়। পাশাপাশি আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দেখা যেতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

উত্তরবঙ্গের আবহাওয়ার

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। তবে আজ থেকেই উত্তরের অঞ্চলগুলিতে তাপমাত্রা কমতে পারে। আগামীকাল অর্থাৎ বুধবার উত্তরের সমস্ত জেলাতেই হতে পারে বৃষ্টি।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার