কয়েক জেলায় ধেয়ে আসছে ঝড়, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সকালে অস্বস্তিকর আবহাওয়া। সন্ধ্যে নামতেই মৃদুমন্দ হাওয়া। বুধবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার ও সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতিদিন সকাল হেতেই আকাশে দেখা যায় মেঘের আনাগোনা। সকালের দিকে দেখা নেই বৃষ্টির। ফলে রয়েছে অস্বস্তিকর গরম। প্রতিবছর উত্তরবঙ্গে বর্ষা আসে ৫ জুন। তবে চলতি বছর কেরলে আগেই বর্ষা আসতে পারে এমনটাই জানা গিয়েছে। বর্ষার গতি সঠিক বজায় থাকলে উত্তরবঙ্গে বর্ষাকাল নির্দিষ্ট সময়ের আগে আসতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। দক্ষিণবঙ্গেও বর্ষা আগে ঢুকবে কি না তা মে মাসের শেষদিকে বোঝা যাবে। কারণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের ওপর নির্ভর করছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ফলে রাজ্য জুড়ে আরও কিছু দিন বজায় থাকবে ঝড়-বৃষ্টির আবহ। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বুধবার দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে।কলকাতায় বুধবার ও বৃহস্পতিবার প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের