ছিটেফোঁটা নেই স্বস্তি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তির ছিঁটে ফোটাও নেই। রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার্স কোন সম্ভাবনা নেই। সকাল হতেই অস্বস্তিকর গরম, বেলা গড়াতেই প্যাঁচপ্যাচে ঘাম। এটাই এখন সংগীত দক্ষিণবঙ্গবাসীর।

দক্ষিণবঙ্গে টানা ৪ দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। বুধবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোবে বলে জানানো হচ্ছে। বলা হচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪.৫ ডিগ্রি উপরে থাকবে। ৪ দিন পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পর পর কয়েকটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার দৌলতে শুধু দক্ষিণবঙ্গ নয়, একসঙ্গে গোটা রাজ্যই কয়েক দিন বেশ মনোরম আহাওয়া পেয়েছিল।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই দহনজ্বালা থেকে কোনো মুক্তি নেই। আপাতত বেশ কিছুদিন বৃষ্টি সুখের কোনও সম্ভাবনার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। জ্বালাপোড়া গরম শহর কলকাতাতেও। বেলা বাড়লেই তিলোত্তমা মহানগরীতেও গরমে হাসফাঁস দশা তৈরি হচ্ছে। কলকাতা শহরেও আপাতত গরমের এই অস্বস্তিকর পরিবেশইই বজায় থাকবে। কলকাতার তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। বুধবার থেকে একধাক্কায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে অস্বস্তিকর গরম বাড়বে। এক ধাক্কায় তাপমাত্রার বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই গরমের অনুভূতিও বাড়বে। শহরে অসহনীয় গরমের অনুভূতি হতে পারে।

দক্ষিণে তীব্র গরম থাকলেও উত্তরে উলটপুরাণ।  উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের ৫ জেলায় বৃষ্টিপাতে জন্য বজায় থাকবে মনোরম আবহাওয়া।

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের