Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

Share:

নিজস্ব প্রতিনিধি: চৈত্র পড়তে না পড়তেই তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। চাঁদিফাটা রোদে রাস্তায় ছাতা ছাড়া বের হতে পারছেন না সাধারণ মানুষ। তার মধ্যেই মিলেছে স্বস্তির খবর।  বৃহস্পতিবার (২০ মার্চ) আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। দক্ষিণের ঝড়ের গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। উত্তরবঙ্গেও সমান তালে চলবে রবিবার পর্যন্ত এই দুর্যোগ। মৎস্যজীবীদের দু’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল শুক্রবার কালবৈশাখীর সতর্কতা জারি থাকছে সাত জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দুর্যোগের সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে।  এই দুর্যোগের সম্ভাবনা। ঝড়ের সঙ্গে চলবে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টিও। যার গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়ার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়ে গিয়েছে।

উত্তরবঙ্গে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দু’দিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সপ্তাহের শেষে (শনিবার) ঝড়-বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশে বেড়ে জেটে পারে বলেই আবহাওয়া দরফতর জানিয়েছে। সঙ্গে বজায় থাকবে প্রচণ্ড হাওয়ার বেগ।

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

মহারাষ্ট্রীয় এই রেসিপিটি গরম ভাতের সাথে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘লাভ ইজ লাউডার’, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণের পর তৃষার প্রথম পোস্ট ভাইরাল

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজ্যে বড় পালাবদল, বাস্তবায়িত হবে দীঘা-জলেশ্বর রেলপ্রকল্প ?

২৩ বছরের যুবকের প্রেমে হাবুডুবু ৩৪ বছরের বিবাহিত মহিলা, হোটেল রুমে করুণ পরিণতি!

হার্দিককে ঘিরে জল্পনার অবসান, অনুপস্থিতি নিয়ে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

কুড়মালি ভাষায় শপথ, বিপাকে পাঁচ জয়ী পদ্মনেতা, কী সমস্যা বিধানসভায়?

পালা বদলের স্বাদ, রাজ্য সরকার পরিবর্তনের আনন্দে ‘ঝালমুড়ি’ বিতরণ ভারত সেবাশ্রমের

সিন্ডিকেট রাজ ও গরুপাচার বন্ধ করতে হবে, পুলিশ সুপারদের নির্দেশ দিল নবান্ন