ঠাণ্ডায় কাঁপছে রাজ্য, কলকাতায় কত নামল পারদ ? বড় আপডেট হাওয়া অফিসের    

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই হুড়মুড়িয়ে নামল পারদ। বুধবারের পর বৃহস্পতিবার নেমেছে তাপমাত্রা। এই আবহে আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন, শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। বদল হবে না তাপমাত্রার পারদ।

সেইসঙ্গে হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ । সেইসঙ্গে উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা । কারণ বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া। আর তাতেই  বঙ্গে জুড়ে বাড়বে তাপমাত্রার পারদ । তবে  দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। সেইসঙ্গে জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি কুয়াশার সতর্কতা। তবে আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চারটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে , আজ কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর শহরতলির দমদমে তাপমাত্রা ১২.৪ ডিগ্রি তাপমাত্রা। শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে ৮.৫ ডিগ্রিতে আর ৯.১ ডিগ্রিতে নেমেছে আসানসোলের পারদ। বাঁকুড়া ৯.৯ ডিগ্রি, মেদিনীপুর ১১.৩ ডিগ্রি। অপরদিকে, কালিম্পংয়ের থেকে শ্রীনিকেতনে বেশি তাপমাত্রা। সেখানকার তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস। 

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের