১৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা, শহর জুড়ে হাড়কাঁপানো ঠাণ্ডা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলল আবহাওয়া দফতরের পূর্বাভাস।  নামল কলকাতার পারদ। বইছে উত্তরের হাওয়া। কলকাতায় তাপমাত্রার পারদ নেমে  গিয়েছে ১৮ ডিগ্রিতে। শুধু তাই নয় পশ্চিমাঞ্চলের  তাপমাত্রা কোন কোন জায়গায় নেমেছে ১৩ ডিগ্রিতে। একথায় বলা যায় রাজ্য জুড়ে শীতের আমেজ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে । কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা র‍য়েছে। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে। আলিপুরের তরফে জানান হয়েছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা থাকবে  ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে । যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম।  আগামী ৪-৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে তাপমাত্রা। বলা বাহুল্য,  মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই। জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজায় থাকবে  শীতের আমেজ। সকালের দিকে  দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে  । তাতেই  কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমানতায় কিছুটা বাধা হতে পারে বলে মনে করা হচ্ছে।  দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। সতর্কতা জারি করেছে  আলিপুর আবহাওয়া দফতরের।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা