আজ থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রাজ্যে। বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায়। বুধবার আবহাওয়া দফতরের তরফে এই কথাই জানানো হয়েছে। আগামী দুদিন সিকিম ও দার্জিলিঙয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় এদিন সকাল থেকেই ছিল কুয়াশায় ঢাকা। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা ও রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ কম থাকায় তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে আগামী তিন দিন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে। কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৫ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

অন্যদিকে বুধবার থেকে শুক্রবারের মধ্যে সিকিম ও দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা