‘দুয়ারে সরকার’ নিয়ে সরকারি আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নিচুতলার সরকারি আধিকারিকদের গয়ংগচ্ছ মনোভাবে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বিভিন্ন দফতরের সচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সরকারি আধিকারিকদের চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যাঁরা ভালোভাবে কাজ করবেন না, তাঁদের সরিয়ে দেওয়া হবে। গয়ংগচ্ছ মনোভাব নিয়ে কাজ বরদাস্ত করা হবে না। শিগগিরই আমি ফের জেলা সফরে বের হব। আচমকাই হানা দিয়ে দেখব, সব কিছু ঠিকঠাক চলছে কিনা।’

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। আর ওই ভোটের আগেই আম জনতার সঙ্গে প্রশাসনের জনসংযোগ আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে এদিন বিভিন্ন দফতরের সচিব-সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসকরাও। সূত্রের খবর, রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি ‘দুয়ারে সরকার’ নিয়ে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষের ভুরিভুরি অভিযোগ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ঠিকঠাক পরিষেবা দেওয়া হচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানানো সত্বেও বহু মানুষ ওই সুবিধা পাচ্ছেন না।’

তফশিলি জাতি ও উপজাতি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে সরকারি আধিকারিকদের উদাসীনতা নিয়েও বৈঠকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘যারা এসসি নন, তাদের কেন এসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে? যারা এসটি নয়, তাদের কেন এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে?’ পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার দফতরকে আরও সতর্ক থাকারও নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জমির পাট্টা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা দ্রুত সমাধানেরও নির্দেশ দেন তিনি। জল স্বপ্ন প্রকল্পের কাজ নিয়েও নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। খানিকটা বিরক্তির কণ্ঠে তিনি বলেন, ‘অনেক জায়গায় পাইপ ফেলে রাখা হচ্ছে। কিন্তু জল পৌঁছাচ্ছে না। আগে জলের কানেকশন দিন।’

সুস্থ জীবনের চাবিকাঠি! সকালে এক গ্লাস ঈষদুষ্ণ জলের ৫ ম্যাজিক গুণ

বিসর্জনের আগে মহাদেবকে চিঠি! কালনার ৪৫০ বছরের দুর্গাপুজোয় কেন এই বিশেষ রীতি?

বিছানার নীচে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস, নিঃস্ব হয়ে যেতে হবে

মহানবমী কবে, ১৯ না ২০ অক্টোবর? হোমের শুভ মুহূর্ত জেনে নিন

আজকের রাশিফল: অবিবাহিতরা পঞ্চমীতেই মনের মানুষের দেখা পাবেন, কালো পোশাক পরা এড়ান

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা