গঙ্গা-পদ্মার ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন, মোদিকে চিঠি মমতার

জলশক্তি মন্ত্রক যাতে এ বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, সেই আর্জিও জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা-পদ্মা আর ফুলহার নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে সীমান্তবর্তী মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার বিস্তীর্ণ গ্রাম। চাষের জমি থেকে বসতভিটে-সব গিলে নিচ্ছে তিন নদী। সেই ভাঙন রোধে প্রয়োজনীয ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  জলশক্তি মন্ত্রক যাতে এ বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, সেই আর্জিও জানিয়েছেন তিনি।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সীমান্তবর্তী তিন জেলায় নদী ভাঙনের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘ফরাক্কা ব্যারেজ প্রকল্পের নির্মাণের জেরে নদীর গতিপথ বদল হয়েই গত দু’‌দশক ধরে ভাঙন সমস্যার মুখোমুখি হচ্ছে তিন জেলা। ‌২০০৫ সালে ফরাক্কা ব্যারেজ প্রকল্পের দু’‌দিকে মোট ১২০ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধ এবং নদী পাড় সুরক্ষিত করার আওতায় নিয়ে এসেছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক৷ কিন্তু ২০১৭ সালে একতরফা ভাবে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে কেন্দ্র৷ ফলে নদী ভাঙন আটকানোর কাজও ব্যাহত হয়৷’

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌গত ১৫ বছরে তিন জেলার প্রায় ২৮০০ হেক্টর কৃষি জমি নদী গর্ভে চলে গিয়েছে৷ সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় এক হাজার টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে৷ রাজ্যের তরফে একাধিকবার কেন্দ্রকে নদী ভাঙন রোধে উদ্যোগী হতে অনুরোধ করা হলেও কাজ হয়নি৷ ‘‌গঙ্গা–পদ্মার দু’‌পাড় সংলগ্ন ৩৭টি জায়গায় অবিলম্বে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা প্রয়োজন৷ যার জন্য প্রায় ৫৭১ কোটি টাকা দরকার।’‌ ভাঙন সমস্যা রোধে কেন্দ্রের কাছ থেকে যে প্রয়োজনীয় আর্থিক সাহায্য মিলছে না তা উল্লেখ করে মমতা লিখেছেন, ‘জলশক্তি মন্ত্রক দায়িত্ব না নেওয়ায় রাজ্যের তরফেই প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে নদী ভাঙন রোধের কাজ শুরু করা হয়েছে৷’‌ রাজ্যের পক্ষে যে এত বিপুল অর্থ ব্যয় কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মু্খ্যমন্ত্রী৷

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর