RG Kar: সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার । শুক্রবার আদালতের তরফ থেকে খারিজ করে  দেওয়া  হল সেই মামলা । তবে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে সিবিআইয়ের দায়ের করা মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট ।

এই প্রসঙ্গে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে,   আরজি কর-কাণ্ডের তদন্ত করছে সিবিআই । তাই তাদের আবেদন গ্রহণ করা হয়েছে । বলা বাহুল্য, সঞ্জয়ের ফাঁসি চেয়ে প্রথমে আদালতে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার । এরপর একই দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা সিবিআই । 

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের  নারকীয় ঘটনা ঘটে । এক  মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় । এই  ঘটনার ৫ মাস ৯ দিন পর গত ২০ জানুয়ারি সঞ্জয় রায়েয়র যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। কিন্তু সেই রায়ে বিরোধীতা করে কলকাতা হাইকোর্টে যায় রাজ্য সরকার । অন্যদিকে জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। শুক্রবার  প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এই মামলার শুনানি সময়  জানিয়ে দেন, ‘ তাড়াহুড়োর প্রয়োজন নেই।’  আগামী ১৭ মার্চ নির্ধারিত দিনেই মামলাটি শুনবে আদালত।

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার