‘দুয়ারে রেশন’ নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

রাজ্য সরকারের 'দুয়ারে রেশন' প্রকল্পকে অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে অবৈধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের কপি পাওয়ার পরেই দেশের শীর্ষ আদালতে আবেদন জানাবে রাজ্যের খাদ্য দফতর।

খাদ্য দফতর সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারের কপি এবং দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল, তা তুলে ধরবে রাজ্য সরকার। দুয়ারে রেশন প্রকল্পের ফলে প্রায় 8 কোটি মানুষ সুবিধা পাচ্ছেন বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে রাজ্যের তরফে জানানো হবে, প্রয়োজন হলে এই প্রকল্পের নিয়ম কানুনে বেশ কিছু পরিবর্তন বা সংশোধন করা হতে পারে। কিন্তু দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করার ইচ্ছে নেই রাজ্য সরকারের। ইতিমধ্যে নবান্নের তরফে তা রাজ্যের খাদ্য দফতরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, আইনের চোখে দুয়ারে রেশন প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ সেই কারণেই এটিকে অবৈধ বলে ঘোষণা করল আদালত৷ কলকাতা হাইকোর্ট আরও জানায়, এই প্রকল্প ২০১৩-এর জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। রাজ্যের দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখ আব্দুল মজিদ-সহ রাজ্যের বেশ কিছু ডিলার৷ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷ সিঙ্গল বেঞ্চে ডিলারদের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা। তার পর বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে।

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব