পুরুলিয়ার নিহত তৃণমূল নেতার দাদাকে ফোন, অন্য অভিসন্ধি রাজ্যপালের!

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রায় দলীয় কার্যালয়ের ভিতরেই আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে পূর্বসূরি ধনকড়ের ফেলে যাওয়া জুতোয় পা গলিয়ে রাজ্য সরকারের সঙ্গে সঙ্ঘাতে নেমে পড়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশকে নিশানা করার সুযোগের সন্ধান করতে গিয়ে শনিবার নিজেরই মুখ পোড়ালেন বাংলার তথাকথিত সাংবিধানিক প্রধান।

কী ঘটেছে ঘটনা? গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রায় দলীয় কার্যালয়ের ভিতরেই আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে। গুলিতে আহত হয়েছিলেন তাঁর দেহরক্ষী তথা রাজ্য পুলিশের কর্মী শেখর দাস। ওই নৃশংস খুনের ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ এক কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই খুনের ঘটনা ঘটলেও নিহতের পরিবারকে শুক্রবার ফোন করার মতো সময় বের করতে পারেননি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তিরস্কারের মতো মহান কার্যে ব্যস্ত রাজ্যপাল। শনিবার বিকেলে আচমকাই ফোন করেন নিহত তৃণমূল নেতার দাদা আনন্দ চৌবেকে। পুলিশের ভুমিকায় সন্তুষ্ট কিনা, পুলিশ ঠিকমতো ভূমিকা পালন করছেন কিনা, তা জানতে চান। অর্থা‍ৎ রাজ্য পুলিশকে নিশানা করার মওকা খুঁজতে থাকেন। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের ভূমিকায় তাঁরা সন্তষ্ট। আর ওই কথা শোনার পরে আর কথা বাড়াননি বঙ্গের নব্য সাংবিধানিক প্রধান। নিহত তৃণমূল নেতার পরিবারকে রাজ্যপালের ফোন করা ‘গিমিক’ বলেই মনে করছেন রাজ্যের শাসকদলের নেতারা। তাঁদের মতে, সান্তনা, সহানুভূতি জানাতে নয়, পুলিশকে নিশানা করার মতো উপাদান হাতে পাওয়া যায় কিনা, তা খুঁজতেই ধনঞ্জয় চৌবের দাদাকে ফোন করেছিলেন বিজেপির অঙ্গুলিহেলনে চলা ‘পদ্মপাল’ সি ভি আনন্দ বোস।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট