উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের ফেরত আনতে টিম পাঠালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া তিন শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনতে বিশেষ টিম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই টিমের নেতৃত্বে থাকছেন দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াঁজো অফিসার রাজদীপ দত্ত। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে এ কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

গত ১২ নভেম্বর আচমকা ধসে উত্তরকাশী সুড়ঙ্গে আটকে পড়েছেন ৪১ শ্রমিক। তাদের মধ্যে বাংলার তিন শ্রমিকও রয়েছেন। তাঁরা হলেন মনির তালুকদার, সেবিক পাখিরা এবং জয়দেব প্রামাণিক। এদের মধ্যে মনির তালুকদার কোচবিহারের, সেবিক পাখিরা হরিণাখালীর এবং জয়দেব প্রামাণিক হুগলির বাসিন্দা। গত ১৭ দিন ধরে একরাশ উদ্বেগ নিয়ে বিনিদ্র রজনী যাপন করছেন তিন শ্রমিকের পরিবার। এদিন দুপুরেই জাতীয় সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়, সুড়ঙ্গ থেকে মুক্তির দ্বারপ্রান্তে রয়েছেন আটকে পড়া শ্রমিকরা। যে কোনও মুহুর্তে তাদের সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হবে। ওই খবরেই আশায় নতুন করে বুক বাঁধতে শুরু করেছেন আটকে পড়া শ্রমিকদের পরিবার-পরিজনরা।

এদিন সন্ধ্যায় আটকে পড়া শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে উত্তরকাশীতে বিশেষ টিম পাঠানোর কথা জানান মুখ্যমন্ত্রী। ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তিনি লেখেন, ‘উত্তরকাশীতে আটকে পড়া বাংলার তিন শ্রমিককে ফিরিয়ে আনতে সেখানে যাচ্ছে দিল্লির রেসিডেন্ট কমিশনারের লিয়াজোঁ অফিসার রাজদীপ দত্তের নেতৃত্বাধীন একটি দল। ওই দলে রয়েছেন শুভব্রত প্রামাণিক, সোমনাথ চক্রবর্তী ও রাজু কুমার সিনহা। ওই শ্রমিকদের উদ্ধারের পরে তাঁদের নিরাপদে নিজের বাড়িতে ফিরে আসার ব্যাপারে সাহায্য করবে ওই দল।’

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

মাত্র ৯ হাজার টাকায় কলকাতা থেকে কেদারনাথ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?