সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় অসুর হবে না তো বৃষ্টি? মনে এই আশঙ্কা নিয়েই ঠাকুর দেখতে বের হচ্ছেন মানুষজন। ব্যাগে বোতল, খাবারের পাশপাশি থাকছে ছাতাও। যদিও পঞ্চমী-ষষ্ঠীতে দুপুরের দিকে এক পশলা বৃষ্টিতে ভিজেছিল কলকাতা এবং শহরতলি। সপ্তমীর সকালে কলকাতার আকাশে আংশিকভাবে মেঘ দেখা গিয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার। তবে পুজোর কটা দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?
আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে রাজ্যের দুই জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। যার ফলে গরমের প্যাচপ্যাচানি বাড়তে পারে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এক-দু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাই ঠাকুর দেখতে বের হলে অবশ্যই ব্যাগে ছাতা রাখবেন। তবে আগামিকাল দ্বিতীয় সপ্তমীর দিন থেকে দশমী পর্যন্ত সব জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামিকাল কলকাতায় বিকেলের দিকে মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে দক্ষিনবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ
উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। তবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজ উত্তরবঙ্গে প্রথম সপ্তমীতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এর দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল দ্বিতীয় সপ্তমীতে দার্জিলিং ও কালিম্পং-এ এক-দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ।

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

রাহুর রাশি পরিবর্তনে বদলে যাবে ৩ রাশির জাতকদের জীবন, সতর্ক থাকতে হবে কাদের?

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া