লেপ-কম্বল তৈরি রাখুন, সপ্তাহান্তে ১৫ ডিগ্রিতে নামবে পারদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিসেম্বর মাস পড়লেও এখন বাংলায়  জাঁকিয়ে পড়েনি ঠাণ্ডা। উত্তরবঙ্গে তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গে বদল হয়নি আবহাওয়া। আর তাতেই প্রশ্ন উঠছে কমে দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা ? এই নিয়ে বুধবার আলিপুর হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।   

সপ্তাহের শেষে কলকাতা সহ  দক্ষিণবঙ্গে তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। জাঁকিয়ে শীত পড়তে পারে পশ্চিমের জেলাগুলিতেও। একথায় বলা যায় উইকেন্ডে দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ শীতের আমেজ। তবে এইসময়তেই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। আর তাতেই শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের  দার্জিলিঙ, কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। পাশাপাশি ১০ ডিসেম্বর থেকে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর এবং মালদহ সহ উত্তরবঙ্গে একাধিক জেলায়। তবে স্বস্তির বিষয় পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা।

ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর কোল্ড ওয়েভ কম হতে পারে এই রাজ্যে। সেইজন্য জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা কম। সর্বনিম্ন গড় তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। তবে ২৫ ডিসেম্বরের আগে কিছুটা হলেও পারদ নামতে পারে বাংলায়। আর তাতেই বেশ আনন্দিত বঙ্গবাসী।

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক