বঙ্গে উষ্ণতম মকর সংক্রান্তি, কবে নামবে পারদ? জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তিতে উধাও কনকনে শীতের দাপট। হিমেল হাওয়াকে সঙ্গী করেই গঙ্গাসাগরের ডুম দিচ্ছে বঙ্গবাসী। আর কি মিলল শীতের আমেজ? বাঙালির এই প্রশ্নে যদিও শীতের ক্যামব্যাকেরই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার-পাঁচদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। কলকাতায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা থাকলেও পরে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে।

আবহাওয়াবিদদের মতে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। যার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়ার অবাধ গতিপথ। এর ফলে বাংলায় দেখা দেবে কুয়াশা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে অবশ্য ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে।

কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

প্রতিদিন পেঁপে খেলেই কামাল, হজম, হার্ট ও ত্বকের সুরক্ষায় মিলবে একাধিক উপকার

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট