আগামী সপ্তাহে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬ মে শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা। এরপর ৮ই মে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর থেকে কোন ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে এখন মন্তব্য করতে রাজি নয় আবহাওয়া দফতর। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান যে, সিস্টেমের উপর নজর রাখছি আপডেট হলে জানানো হবে।

যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থা জানাচ্ছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর থাকার সম্ভাবনা।বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার দক্ষিণবঙ্গে(South Bengal) শিলা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবার সম্ভাবনা সব থেকে বেশি।

কোথাও কোথাও দমকা ঝড়ো হওয়া বইতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (Heavy Rain)সম্ভাবনা থাকছে।আগামী শুক্রবার ৫ই মে আবহাওয়ার পরিবর্তন হবে। ৬ মে থেকে দিনের তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে। তবে আগামী কয়েক দিনে অন্তত তাপপ্রবাহের কোন সম্ভাবনা দিচ্ছে না আবহাওয়াবিদরা।

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা, কারণ কী?

অনাগত সন্তানের DNA পরীক্ষার দাবি স্বামীর, অভিমানে আত্মঘাতী গর্ভবতী গৃহবধূ

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা