নিয়োগ দুর্নীতিতে উঠে আসছে আরও এক নারীর নাম, কে এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়?

কুন্তলের দাবি, টাকা ঢুকেছে গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুবনেতা কুন্তল ঘোষ জেরায় গোয়েন্দাদের কাছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম প্রকাশ্যে এনেছেন। কুন্তলের দাবি, টাকা ঢুকেছে গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টেও। নিয়োগ কেলেঙ্কারিতে এই নয়া নাম নিয়ে শুরু হয়েছে চর্চা। কে এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়? গোপাল দলপতির স্ত্রী ছাড়া আর কী পরিচয় রয়েছে তাঁর?

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় পৈতৃক বাড়ি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। টালিগঞ্জে তাঁর একটি ফ্ল্যাটও রয়েছে। গোপাল দলপতির সঙ্গে পার্টনারশিপে কোম্পানিও খুলেছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। নাম দিয়েছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। সেই সংস্থায় ডিরেক্টর ছিলেন গোপাল এবং হৈমন্তী। ন-বছর পর রাতারাতি আচমকা বন্ধ হয়ে যায় সংস্থাটি। এর মাঝে গত দু বছর আগে অন্য একটি মামলায় গ্রেফতার হন গোপাল। কৃতকর্মের জন্য তিহারে জেলও খাটেন তিনি। পরে জামিনে মুক্তি পান। পেশায় মডেল হৈমন্তী এবং তাঁর স্বামী গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের যোগ রয়েছে মুম্বইয়ের একটি সংস্থার সঙ্গেও। ২০১৭ সাল থেকে তাঁরা ওই সংস্থার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। আরমানের অ্যাকাউন্ট থেকে ওই সংস্থায় বিপুল টাকার লেনদেন হয়েছে বলে দাবি।

হাওড়ায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে এদিন শুক্রবার সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভিড় করেন। এদিন সংবাদমাধ্যমকে হৈমন্তীর মা জানান, গোপাল দলপতির সঙ্গে মেয়ের সম্পর্ক কোনওভাবেই পরিবারের তরফে মেনে নেওয়া হয়নি। তবে কিছুদিন আগে হৈমন্তী এখানে এসেছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি। স্থানীয় এক ব্যক্তি জানান, মাঝে মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখতাম। স্থানীয় মানুষজন হৈমন্তীর বিষয়ে খুব একটা মুখ খুলতে চাইছেন না।

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য