হাওড়া পুরসভার নির্বাচন কেন হচ্ছে না ? রাজ্যের জবাব তলব হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ দিন ধরে হাওড়া পুরসভা নির্বাচন হচ্ছে না । আর তা  নিয়ে এবার  প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট । বৃহস্পতিবার প্রধান বিচারপতি বেঞ্চের তরফে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে,’ কেন এত দিনেও হাওড়া পুরসভার ভোট হচ্ছে না ?’ আগামী ৮ সপ্তাহের মধ্যে রাজ্যকে তার উত্তর জানাতে হবে বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

বলা বাহুল্য, ২০২২ সালে হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল।তারপরও নির্বাচন করা হয়নি।  কলকাতা হাইকোর্টের তরফে এরআগেও সময় মতো হাওড়ায় পুরসভা নির্বাচনের জন্য রাজ্যকে  নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু সেই নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর হয়নি।   আর তাই এবার রাজ্যের কাছ থেকে জবাব তলব করল আদালত । 

উল্লেখ্য, ২০১৩ সালে শেষবার হাওড়া পুরসভায় হয়েছিল নির্বাচন । তারপর কেটে গেছে ১২ বছর।  এখন সেখানে হয়নি নির্বাচন । শেষবার বামফ্রন্টকে হারিয়ে পুরবোর্ডের দখল নেয় তৃণমূল। কিন্তু ওই বোর্ডের সময়সীমা ছিল ২০১৮ সাল পর্যন্ত । সেই থেকে আর নির্বাচন হয়নি হাওড়া পুরসভায়।  অনেকবার পুরভোট করানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি । অন্যদিকে হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে  এখন বেড়ে ৬৬ দাঁড়িয়েছে। সেইসঙ্গে ২০২১ সালে বালি পুরসভাকে হাওড়ার থেকে আলাদা করে দেয়।  এই আবহে এবার হাওড়া পুরসভা নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট । 

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে