সাগর থেকে আসছে দক্ষিণী হাওয়া, বন্ধ হবে তাপপ্রবাহ

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পে ভরপুর দক্ষিণী হাওয়া ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে। তার জেরেই তাপপ্রবাহ বন্ধ হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে তাপপ্রবাহ(Heat Wave) বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হল দক্ষিণবঙ্গে(South Bengal)। কেননা বঙ্গোপসাগর(Bay of Bengal) থেকে জলীয় বাষ্পে ভরপুর দক্ষিণী হাওয়া ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে। আর তার জেরেই পশ্চিম ও মধ্য ভারত থেকে ধেয়ে আসা তাপপ্রবাহ বন্ধ হতে চলেছে। সেই সঙ্গে এই দক্ষিণী হাওয়ার হাত ধরেই আগামি সপ্তাহে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর(Kalbaishakhi) পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের বুকে। শুক্র সকালে এই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। তাঁরা এটাও জানিয়েছে, এই দক্ষিণী হাওয়ার হাত ধরেই এদিন থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বুকে তাপমাত্রা কমতে চলেছে। একই সঙ্গে গাঙ্গেয় বঙ্গে এদিন থেকেই তাপপ্রবাহ বন্ধ হতে চলেছে। আগামিকাল থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপপ্রবাহ বন্ধ হবে।

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, বঙ্গোপসাগরের বুকে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এই উচ্চচাপ বলয়ই দক্ষিণবঙ্গের বুকে জোরালো দক্ষিনী হাওয়া ঢুকিয়ে দিচ্ছে। সেই হাওয়াই আস্তে আস্তে পাঁচিল তুলে দিচ্ছে তাপপ্রবাহের সামনে। ফলে পশ্চিম ও মধ্য ভারত থেকে আসা শুকনো গরম হাওয়া ঢুকতে পারছে না বাংলার বুকে। একই সঙ্গে জলীয় বাষ্পে পূর্ণ এই দক্ষিণী হাওয়া ছোটনাগপুর মালভূমিতে প্রবেশ করেই বজ্রগর্ভ উলম্ব মেঘ তৈরি করবে। তার জেরে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বুকে জোরালো কালবৈশাখী ও বৃষ্টির(Rain) সম্ভাবনা থাকছে। তবে তার আগে আগামিকাল থেকেই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ায় কালবৈশাখীর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। শনিবারের পর থেকে সময় যত এগোবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এমনটাই পর্যবেক্ষণ আলিপুর আবহাওয়া দফতরের।

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা