চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন বছরে ধীরে ধীরে শীত পড়বে, জানাল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি : শৈতপ্রবাহ ও কুয়াশার মধ্যে এবার বিভিন্ন রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করল আইএমডি। ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই প্রেক্ষাপটে আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন বছরে রাজ্যে ধীরে ধীরে শীত পড়বে।

কলকাতা আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানান, চলতি বছরে যে কটা দিন বাকি আছে, তাতে আর জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুবালি হাওয়ার দাপট বেড়েছে। উত্তুরে হাওয়া নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নতুন বছরের শুরুতে শীত ফের ফিরতে শুরু করবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে ২ জানুয়ারি থেকে তাপমাত্রার পরিবর্তন হবে।

এদিকে আইএমডির তরফে জানানো হয়েছে, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের অনেক রাজ্যে কুয়াশার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আগামী কয়েকদিন কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে উত্তর ভারতের এই সব অঞ্চলে দৃশ্যমানতাও কম থাকবে। এই সময় দৃশ্যমানতা শূন্য থেকে ৫০ মিটার পর্যন্ত থাকবে। ঘন কুয়াশার পাশাপাশি উত্তরপ্রদেষশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ বজায় থাকবে বলেও মনে করা হচ্ছে।

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর-পশ্চিম ভারতে বেশিরভাগ অংশে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ৩১ ডিসেম্বরের পর উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। বিশেষত রাজস্থানের ১৬টি শহরে বৃষ্টির কারণে তাপমাত্রা হ্রাস পতে পারে।

অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ ডিসেম্বর কেরালা ও তামিলনাড়ুতে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ