প্রেমিককে ভিডিও পাঠিয়ে আত্মহত্যা, বাঁশদ্রোণী থেকে উদ্ধার তরুণীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভালোবাসাই কেড়ে নিন জীবন। আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন সেই কথা প্রেমিককে জানিয়ে, প্রেমিককে ভিডিয়ো পাঠিয়েই শেষ করলেন জীবন। ঘটনা সামনে আসতেই কলকাতার বিবেকানন্দ পার্ক এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁশদ্রোণী থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সূত্রে জানা গিয়েছে মৃত তরুণীর নাম সুদীপ্তা মাইতি। বয়স ২৩ বছর। তিনি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণী তার প্রেমিককে শনিবার ভিডিয়ো পাঠিয়েছিলেন। সেখানেই জানিয়েছেন আত্মহত্যার কথা। সুদীপ্তা জানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চলেছে সে। প্রেমিকার কাছ থেকে এই বার্তা পাওয়ার পরেই ছুটে যান প্রেমিক। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে সব শেষ। তবে কি কারণে আত্মহত্যা করেছে তরুণী তা স্পষ্ট নয়। সুদীপ্তার প্রেমিককে রাহুল নামে চিহ্নিত করা হয়েছে। তাকে জিজ্ঞাসবাদ করে আসলে কি হয়েছিল তা জানার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে খবর, মৃত তরুণী বিবেকানন্দ পার্ক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। সেই ঘরের মধ্যেই সে সিলিং ফ্যান থেকে ওড়না জড়িয়ে ঝুলে আত্মহত্যা করেন। রাহুল ভিডিও বার্তা পেয়েই ছুটে গিয়ে দেখেন ঝুলছে প্রেমিকা। সেই প্রথম ঝুলন্ত অবস্থায় সুদীপ্তাকে দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে। রাহুলের চিৎকারে এলাকার মানুষ ছুটে আসে। তারাই খবর দেয় পুলিশকে। প্রেমের সম্পর্কে জটিলতা নাকি আত্মহত্যার পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সুদীপ্তার এহেন পরিণতিতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬