কলকাতার অভিজাত আবাসনের ১৯তলার বারান্দা থেকে পড়ে মহিলার রহস্যমৃত্যু! খুন নাকি আত্মহত্যা?

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতার অভিজাত আবাসনের নিচে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ । পূর্ব কলকাতার আনন্দপুরের ওই আবাসনের ১৯ তলার বারান্দা থেকে মহিলা পড়ে গিয়েছেন বলে খবর। কীভাবে তিনি পড়ে গেলেন সেটা নিয়ে উঠছে প্রশ্ন।  ইতিমধ্য়ে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে আনন্দপুরের ওই আবাসনের নিচ থেকে উদ্ধার হয়েছে মহিলার রক্তাক্ত দেহ। ১৯তলা থেকে পড়ে যাওয়ার কারণে মাথার খুলি ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। ডান হাতের উরুতেও রয়েছে আঘাতের চিহ্ন। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, বছর ৪৪ এর সঞ্চিতা আগারওয়াল কলকাতার অভিজাত আবাসনের ৪ নম্বর টাওয়ারেরর নিচে পড়েছিলেন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ তার দেহ দেখতে পান আবাসনের কয়েকজন। দ্রুত তাকে উদ্ধার করে নীলরতন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। বাড়িতে ওই মহিলার দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। তারাই মায়ের দেহ সনাক্ত করেন। দ্রুত খবর দেওয়া হয়েছে থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অনেক কিছু থেকে পড়ে যাওয়ার জন্য মৃত্যু হয়েছে তাঁর। তিনি আত্মহত্যা করেছেন নাকি পরিকল্পনা করে তাকে ফেলে দেওয়া হয়েছে সেটাই তদন্ত করে দেখছে তদন্তকারীরা। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সহজে কারও সঙ্গে মিশতেন না। চাপা স্বভাবের ছিলেন বলে পরিবারের লোক জানিয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারনা ১৯ তলা থেকে ঝাঁপ দিয়েছেন ওই মহিলা। মৃত্যুর আসল করাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা