গেটের সামনে পড়ে মহিলার রক্তাক্ত দেহ, প্রবল চাঞ্চল্য লেদার কমপ্লেক্স এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার লেদার কমপ্লেক্সে। জানা গিয়েছে মৃতার নাম বিলকিস বিবি (২৮)। লেদার কমপ্লেক্সেই কর্মরত ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিলকিসের দেহ উদ্ধার করেন তাঁর স্বামী করিম গাজি। তিনিই রক্তাক্ত অবস্থায় বিলকিসের দেহ লেদার কমপ্লেক্সের সামনে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি করিম বিলকিসকে নিয়ে যান পার্শ্ববর্তী হাসপতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। এই ঘটনার পর লেদার কমপ্লেক্স এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

বৃহস্পতিবার লেদার কমপ্লেক্সের ২ নম্বর গেটের ৬ নম্বর প্লটের কাছে ঘটনাটি ঘটে। করিম ও বিলকিসের ভাড়া থাকতেন ভাঙড়ের ঘটকপুকুরে। বিলকিস লেদার কমপ্লেক্সের ৫৪৮ নম্বর ট্যানারিতে পাঁচ বছর ধরে কাজ করছিলেন। করিম গাজিও লেদার কমপ্লেক্সেরই মালিক। পাশের একটি ট্যানারিতে তিনিও কাজ করেন। ট্যানারি সূত্রে জন্য গিয়েছে, বিলকিস স্বামীর সঙ্গেই প্রতিদিন কাজে আসতেন। আবার কাজ শেষে একসঙ্গেই বাড়ি ফিরতেন।

স্ত্রীর এমন আচমকা মৃত্যুতে হতভম্ব করিম। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি যখন ট্যানারিতে কাজ করছিলেন তখন হঠাৎই চিৎকার শুনতে পান। তাড়াতাড়ি বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন স্ত্রী বিলকিস। দেরি না করে করিম স্ত্রীকে নিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে বিলকিসকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে জোরালো তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে করিম গাজিকে।

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ