রবিবারের বৈঠকের আগে ‘অধিনায়ক অভিষেকের’ পোস্টার ছেয়ে গেল দক্ষিণ কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন দলের অন্যতম সেনাপতি বলেই সম্বোধন করা হত। আচমকা তিনি অধিনায়ক। বিগত দিনে তৃণমূল যতবার বে-ফাঁস মন্তব্য পেশ করেছে, বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। আরজি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের সময় যখন তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা আন্দোলনকারীদের কটাক্ষ করতে ব্যস্ত তখনও ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে কথা বলতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই তাঁর বুদ্ধিমত্তা নিয়ে সন্দেহ নেই কারও।

বহু দিন পর গত শনিবার অভিষেক সামনে থেকে পরিচালনা করেছিলেন দলীয় নেতৃত্বের বৈঠক। আগামী রবিবার তাঁর নাম সামনে রেখে দলীয় সমর্থকদের একাংশ ‘রণকৌশল বৈঠক’ করতে চলেছেন দক্ষিণ কলকাতায়। হলুদ পতাকায় লেখা ‘অধিনায়ক অভিষেক’-এ ছেয়ে গিয়েছে কলকাতার দক্ষিণাঞ্চল। এই পতাকা টানিয়েছে ‘ফ্যাম ফর টিএমসি’ নামের তৃণমূল সমর্থকদের একটি গোষ্ঠী। সেই সঙ্গে টাঙানো হয়েছে হোর্ডিং।

বৈঠকের ডাক দেওয়া হয়েছে গাঙ্গুলিবাগানের কলতান কমিউনিটি হলে আগামী রবিবার। কিসের জন্য এই বৈঠক? হঠাৎ অধিনায়কই বা কেন অভিষেক? জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সঠিক রূপরেখা নির্মাণের জন্যই ডাকা হয়েছে বৈঠক। তৃণমূল সহ সব রাজনৈতিক দলেরই এখন পাখির চোখ বিধানসভা নির্বাচন। আর সেখানে সূচাগ্র জমি ছাড়তেও নারাজ তৃণমূল। তাই আগেভাগেই রূপরেখা তৈরির চিন্তাভাবনা। রবিবারের বৈঠক কতটা ফলপ্রসূ হল তা বলবে ২০২৬ এর ফলাফল। আপাতত অধিনায়কের নির্দেশ পাওয়ার জন্য আর দুদিনের অপেক্ষা।

গত শনিবার ভোটার তালিকা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক। যে বৈঠকে যোগ দিয়েছিলেন সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি থেকে দলের সর্বস্তরের প্রায় সাড়ে চার হাজার নেতানেত্রী। সেই বৈঠকেই স্পষ্ট হয়েছিল ধীরে ধীরে জায়গা ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, তাঁর লন্ডন সফরের সময়ে দলের কাজ দেখবেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সেনাপতিকে অধিনায়ক পদে উন্নীত করার প্রচেষ্টা তিনিও চালিয়ে যাচ্ছেন।

সকলেই যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের চোখে দেখছেন তা নয়। কারও কারও মতে এ আসলে উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতার প্রতিদ্বন্দিতার ফল। সম্প্রতি তৃণমূলের পৃথক একটি সমর্থক গোষ্ঠী উত্তর কলকাতায় একটি আলোচনাসভা করেছিল। তার পরেই দক্ষিণ কলকাতায় হতে চলেছে রণকৌশল বৈঠক।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6