Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রানিকুঠির রানিদিঘিতে যুবকের দেহ, চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রানিকুঠির রানিদিঘিতে এক যুবকের মৃতদেহ উদ্ধারে ছড়িয়েছে চাঞ্চল্য। রবিবার ছুটির দিন সাতসকালে রানিকুঠির রানিদিঘিতে দেহ ভেসে উঠেছে। প্রথমে দেহটি একটি যুবকের দেহ বলেই অনুমান করে স্থানীয়রা। পরে পুলিশে তাঁরাই খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নেতাজিনগর থানার পুলিশ।

জানা গিয়েছে, ছুটির দিন রানিকুঠি এলাকায় বহু মানুষের চলাচল থাকে। রানিদিঘির কাছে অনেকেই প্রাতঃভ্রমণ করতে যান। সকালে এদিন ওই দিঘির জলে কিছু ভাসতে দেখেন পথচলতি মানুষ। তাঁদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নেতাজি নগর থানার পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে। দেহ উদ্ধারের পর জানা গিয়েছে আজাদগড়ের বাসিন্দা ওই যুবক। মৃত যুবকের নাম অভীক। মানসিক অবসাদে তিনি ভুছিলেন বলে জানা গিয়েছে।

পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাবার সঙ্গেই থাকতেন তিনি। তাঁরা বাবা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর থেকে আরও বেশি ডিপ্রেসনে চলে গিয়েছিলেন ওই যুবক। চিকিৎসা চলছিল কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।  মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে আদৌ মৃত্যু হয়েছে ওই যুবকের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তা স্পষ্ট হবে। পুলিশ ইতিমধ্যে যুবকের পরিবারের সঙ্গে কথা বলেছে। ওই যুবকের পরিচিত ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন জানতে তৎপর নেতাজি নগর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও দেখছে নেতাজি নগর থানার পুলিশ।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?