নিক্কোপার্কের ওয়াটারপার্কে সংজ্ঞাহীন হয়ে যুবকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : নিক্কোপার্কে ওয়াটারপার্কে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু। বুধবার কয়েকজন বন্ধু মিলে এসেছিল নিক্কোপার্কে। ওয়াটারপার্কে স্নানের সময় সংজ্ঞা হারালেন ওই যুবক। তারপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, ৭ জন বন্ধু মিলে এসেছিল নিক্কোপার্কে। মৃত যুবক বছর ১৮-র যুবক আচমকাই অসুস্থ হয়ে পরে। নায়েগ্রা পালসের সামনে তাঁরা ছিল। মাথা ঘুরে গিয়েছিল তাঁর। ওপর থেকে নিচের দিকে নামার সময় আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। প্রথমে ওপরেই কিছুক্ষণ বসে থাকার পরে তাঁকে নিচে নামিয়ে আনা হয়। নিক্কোপার্কের গার্ডরা ওই যুবককে নামাতে দেখে ছুটে যান। বন্ধুরা একসঙ্গে ওই যুবককে নামাচ্ছিল। নিচে নামিয়ে আনার পরে সেখানে পালস চেক করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

সূত্রের খবর, নিক্কোপার্ক থেকে কলকাতা হার্টক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। যাঁরা এসেছিলেন, তাঁদের সকলের বয়স ১৮ থেকে ১৯ বছর। আচমকাই কীভাবে মাথা ঘুরে গেল, কি করে মৃত্যু হল জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে তাঁর সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের সকলের বাড়ি কোথায়, সবটাই জানার চেষ্টা চলছে। পরিবারের লোকদেরও খবর দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গেও কথা বলছে পুলিশ। কোনও অসুস্থতা ছিল কিনা, আচমকাই মৃত্যু কীভাবে হল সবটা জানার চেষ্টা চলছে।  ঘটনার জন্য তদন্ত শুরু হয়েছে।

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের