যুবভারতীতে শনিবারের ম্যাচ শেষেও মিলবে বাড়তি মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। শনিবার আইএসএল ম্যাচ শেষেও মিলবে বিশেষ মেট্রো পরিষেবা। শনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল এফসি বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচ। ফলে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা রইলনা। সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহের অভিমুখে মেট্রোটি থাকছে বলেই জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

শনিবার রাত ১০.৪০ মিনিটে সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো ছাড়বে। ১০.৪৭ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। যাত্রীদের ওঠা নামার জন্য মেট্রোটি ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে।যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। 

আইএসএল ম্যাচ উপলক্ষে আগেও বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। ম্যাচ শেষে বাড়ি ফেরা নিয়ে সমস্যায় পড়তে হত সমর্থনকারীদের। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর ম্যাচের শেষে যে দুটি মেট্রোর ব্যবস্থা করা হয়, তাতে মেট্রোই ধরতে পারেননি অনেকে। তবে তারপর থেকেই এখনও ম্যাচগুলিতে সুবিধামতই মেট্রো পরিষেবা রেখেছে কর্তৃপক্ষ।  

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’