মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবভারতী কাণ্ডে বড় স্বস্তি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চললেও হাই কোর্টের দেওয়া রক্ষাকবচে এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত গ্রেফতারি বা কড়া আইনি পদক্ষেপের আশঙ্কা থেকে কিছুটা স্বস্তিতেই থাকছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ পূর্বে যে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছিল, তাতে এই মুহূর্তে কোনও পরিবর্তন আনতে রাজি হয়নি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ।

অরূপ বিশ্বাসকে দেওয়া এই আইনি সুরক্ষার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন যুবভারতী মামলার অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত। মঙ্গলবার (২৩ জুন) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। মামলার শুনানিতে তাঁর আইনজীবী সওয়াল করেন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। তাঁর বক্তব্য, ঘটনার পর শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে, কিন্তু পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। অন্যদিকে, অরূপ বিশ্বাসের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কিশোর দত্ত অভিযোগকারীর আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, আদালত একবার তদন্ত সংক্রান্ত নির্দেশ দেওয়ার পর অভিযোগকারীর সেই তদন্ত নিয়ে বলার অধিকার থাকে না। তাই আবেদনটি খারিজ হওয়া উচিত বলেও তিনি দাবি করেন। 

আরও পড়ুন: ‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের 

শুনানির সময় ডিভিশন বেঞ্চ জানতে চায়, অরূপ বিশ্বাস তদন্তকারী সংস্থার সহযোগিতা করছেন কি না এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় হাজিরা দিচ্ছেন কি না। এই বিষয়ে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, ‘প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন। হাজিরাও দিচ্ছেন।’ রাজ্যের এই বক্তব্য শোনার পর আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে ২ জুলাই। অন্যদিকে, একক বেঞ্চের পূর্ববর্তী নির্দেশ অনুসারে আগামী ১৭ আগস্ট পর্যন্ত অরূপ বিশ্বাসের রক্ষাকবচ কার্যকর রয়েছে। ফলে আগামী শুনানির দিন পর্যন্ত আইনি সুরক্ষা বজায় থাকছে প্রাক্তন মন্ত্রীর।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে