এই মুহূর্তে

কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে, বছর শেষে মরণ কামড় শীতের, জেলায় কত?

নিজস্ব প্রতিনিধি: বছরের শেষ দিনের ঠান্ডার মরণ কামড়। বুধবার ভোরে এক ধাক্কায় কলকাতায় পারদ নেমেছে গেল ১১ ডিগ্রিতে। এখনও পর্যন্ত ২০২৫ সালের এটাই বছরের শীতলতম দিন। এর আগে মঙ্গলবার শহরের তাপমাত্রা কমেছিল। তবে বুধবার সেটাও ছাপিয়ে গিয়েছে। জেলাজুড়ে তো আর কথাই নেই। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে।

 আবহাওয়া দফতর সূত্রে খবর বুধবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মরশুমে শীতলতম দিন।  নতুন বছরে তাপমাত্রার পারদ পতন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬। স্বাভাবিকের চেয়ে যা ৫.৮ ডিগ্রি কম। এটাই ছিল চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন। তবে বুধবার সেটাই নেমেছে ১১ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার দাপট থাকবে।

আরও পড়ুন:  ২০২৬ সালে শনির কুনজর! সাড়েসাতির কবলে ৩ রাশির জাতকরা, বাড়বে দুর্ভোগ

নতুন বছরে পার্বত্য অঞ্চলে বরফ পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই রয়েছে হাড়কাঁপানো ঠাণ্ডা।তবে আবহাওয়া দফতর এটাও জানিয়েছে, ১ জানুয়ারির পর থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। যদিও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ফের ১৫ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসাচ্ছে লালবাজার, বেপরোয়াভাব ঠেকাতে অভিনব পদক্ষেপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ