জল্পনার মাঝেই অফিসে মোদির বোর্ড খুললেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক

Share:

 

নিজস্ব প্রতিনিধি: বিজেপি জেলা সভাপতি ও বিজেপির রায়গঞ্জের সাংসদের সঙ্গে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর দ্বৈরথ নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নামে বিস্ফোরক মন্তব্য করেন কৃষ্ণ কল্যানী। বিজেপি নেতৃত্বেদের সময় দেন। দল ছাড়ার কথাও পরোক্ষভাবে জানান তিনি। এর মাঝেই তাঁকে ঘিরে নতুন জল্পনা।

রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর নিজস্ব দফতরের সামনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ সাইনবোর্ড খোলা নিয়ে নতুন বিতর্ক শুরু রাজনৈতিক মহলে। সেই জল্পনা চলাকালীন বিধায়ক কৃষ্ণ কল্যানী বিজেপির সাইনবোর্ড খোলা নিয়ে তাৎপর্য পূর্ন উত্তর দিয়ে সেই জল্পনার বারুদে আগুন দেওয়ার কাজটা করেছেন বেশ মজাদার ভাবে। বিধায়ক জানিয়েছেন, ‘সাইনবোর্ডটা রিস্কিভাবে ঝুলছিল, তাই নামিয়েছি। মেরামতের চেষ্টা চলছে। যদি মেরামত হয় তবে লাগিয়ে দেব। নতুবা নতুন সাইনবোর্ড লাগানো হবে।’ আর এই উত্তরের পরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে তবে কি কৃষ্ণর সঙ্গে সম্পর্কের টানা পোড়েন মেরামত করতে পারল না বিজেপি?

যদিও জেলা বিজেপি নেতৃত্ব এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ, খোঁজ নিয়ে দেখে পরে উত্তর দেব বলেই প্রসঙ্গ এড়িয়েছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার।

পাশাপাশি তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জানিয়েছেন, ‘এটা বিজেপির দলের বিষয় এটা নিয়ে আমি কিছুই বলতে পারব না। তবে মেরামত না হলে নতুন বোর্ড লাগাবেন এই কথা বলে বিধায়ক তো পরিষ্কার করে দিয়েছেন বলেই আমার মনে হয়। বিধায়কের কথায় বিশ্বাস করা উচিত। কৃষ্ণ কল্যানীর সঙ্গে আমার কোনও কথা হয়নি।’ জানা গিয়েছে আজ কলকাতায় গিয়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক।

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য