Loading live market data...
Loading active stocks...
Connecting...

কৃষ্ণনগরে সিবিআইয়ের গাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর:সিবিআই-এর গাড়ি ঘিড়ে ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। শনিবার নদিয়া জেলার কৃষ্ণনগরে তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে হানা দেয় সিবিআই এর প্রতিনিধি দল। প্রায় তিন ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর সিবিআই(CBI) এর প্রতিনিধি দল যখন গাড়িতে করে রওনা দিচ্ছিলেন ঠিক তখন সিবিআই এর গাড়ির সামনে একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে’ জয় বাংলা ‘স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য ,কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডে আদালত তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় সিবিআইকে। ঠিক সেই মতো শনিবার সকালে কলকাতার আলিপুরে মহুয়া মৈত্রের ফ্ল্যাটে সিবিআই এর প্রতিনিধি দল প্রথমে হানা দেয়। তার কয়েক ঘণ্টা পরেই কৃষ্ণনগরে যে দলীয় কার্যালয়ে সাংসদ কাজকর্ম করতেন সেই কার্যালয়ে বেলা তিনটে নাগাদ হানা দেয় সিবিআই এর আরেক প্রতিনিধি দল। প্রথমে প্রায় ঘন্টাখানেক ওই কার্যালয়ে তল্লাশি চালায় তারা। পরবর্তী কালে কার্যালয় থেকে কিছুটা দূরত্বে যেখানে সাংসদ মহুয়া মন্ত্র রাত্রি যাপন করতেন সেই বাড়িতে হানা দেয়। সেখানেও দীর্ঘ তল্লাশি চালানোর পর তারা বিকেল নাগাদ গাড়িতে করে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

সি বি আই এর প্রতিনিধি দল যখন গাড়িতে উঠছিলেন ঠিক সেই সময় একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা তাদের গাড়ির সামনে এসে ‘জয় বাংলা'(Jai Bangla) স্লোগান দিতে থাকে। তৃণমূল কর্মীদের দাবি, মূলত রাজনৈতিক ষড়যন্ত্রে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)বিরুদ্ধে এই তদন্ত চালাচ্ছে। বিজেপি যত নোংরামি করবে তৃণমূলের ভোটব্যাঙ্ক আরও তত বেশি বাড়বে। পাশাপাশি তারা বলেন বিজেপিকে বলছি সিবিআইকে দিয়ে নয়। ক্ষমতা থাকলে মাঠে নেমে লড়াই করুন। তবে উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সিবিআই অফিসারদের নিরাপদে এলাকা থেকে নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের