এই মুহূর্তে

কৃষ্ণনগরে ষষ্ঠীতলা বারোয়ারি খেয়া সারদা ঘাটে উদ্ধার কিশোরীর দেহ

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: জলের পাশেই পড়ে রয়েছে কিশোরীর মৃতদেহ। দোল উৎসবের পরের দিন সাত সকালে কৃষ্ণনগরে(Krishnanagar) ওই মৃতদেহ উদ্ধার ঘিরে দেখা দিয়েছে রহস্য। খুন, ধর্ষণ নাকি অন্য কোনো কারণ তদন্তে পুলিশ। নদীয়ার কৃষ্ণনগর(Krishnanagar) কোতোয়ালি থানার ষষ্ঠীতলা  বারোয়ারি খেয়া সারদা ঘাটের ঘটনা। সূত্রের খবর, প্রতিদিনের মতোই এলাকাবাসী ও এলাকায় কেউ স্নান করতে যায় ,আবার কেউ প্রাত:ভ্রমনে যান ওই ঘাটে। ঠিক তখনই স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে জলের পাশে পড়ে রয়েছে একটি মৃতদেহ।

ওই মৃতদেহটি কাছে যেতেই দেখে কোন এক কিশোরীর মৃতদেহ। খবর জানাজানি হতেই এলাকায় ভিড় জমান বাসিন্দারা। বাসিন্দাদের তরফ থেকেই খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়(Kotoali P.S.)। খবর পেয়ে ঘটনাস্তলে আসে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর ওই মৃতদেহটি হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই এলাকার বাসিন্দা তুলসী প্রামানিক বলেন, প্রতিদিনের মতোই এসে দেখতে পান ওই কিশোরীর মৃতদেহটি পড়ে রয়েছে। তবে ওই কিশোরীর পরিচয় এখনো জানতে পারা যায়নি বলে জানান তিনি। ওই ওয়ার্ডের কাউন্সিলর(Councillor) বুলবুল সরকার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি ওই কিশোরীর মৃত দেহ জলের পাশে পড়ে রয়েছে। এরপরেই স্থানীয় থানায় খবর দিই । পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়। তবে এখনো পর্যন্ত ওই নাবালিকার পরিচয় জানতে পারেনি পুলিশ ।তদন্ত করে দেখার পরেই পরিচয় জানা যাবে।

তবে কোথা থেকে এলো ওই মৃতদেহটি কি তার পরিচয় এখনো জানা না যাওয়াতে বাড়ছে রহস্য। তার কারণ গতকাল গেছে দোল উৎসব। সেই কারণেই সন্দেহ আরো বাড়ছে ওই নাবালিকার আত্মঘাতী হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রাথমিকভাবে ওই নাবালিকার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই নাবালিকা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে এলে ই বোঝা যাবে ওই কিশোরীকে খুন করা হয়েছে নাকি আত্মঘাতী হয়েছে। তবে সাত সকালে এমন কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে ওই এলাকায় যথেষ্ট চাঞ্চলের সৃষ্টি হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ