Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুভেন্দু অধিকারীকে দেখলেই চোর চিটিংবাজ বলতে হবে : কুণাল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: টার্গেট শুভেন্দুর জেলা,দাওয়াই চাটাই বৈঠকের। ২০ মিনিট বক্তব্যে যদি শুভেন্দুকে গালাগালি না দিতে পারো, তাহলে সে বক্তাই নয়। রাস্তায় দেখলেই চোর চিটিংবাজ বলতে পারলে তবেই সে আসল তৃণমূল। তমলুকে বললেন কুণাল ঘোষ। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কেন্দ্রের সরকার পরিবর্তনে মরিয়া তৃণমূল। ইন্ডিয়া জোটের মধ্য দিয়ে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করার লড়াই শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভার আসনের(Loksabha Election) মধ্যে তৃণমূলের টার্গেটে পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসন। তমলুক ও কাঁথি লোকসভার দুটি আসন যাতে কোনো ভাবেই বিজেপি না পায়, তার জন্য এখন থেকেই লোকসভা নির্বাচনে প্রস্তুতি এক প্রকার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

সোমবার পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তমলুকের নিমতৌড়িতে বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে পাড়ায় পাড়ায় চাটাই বৈঠক করে সুফল পেয়েছি। তাই আগামী লোকসভা নির্বাচনে চাটাই বৈঠকের মধ্যদিয়ে জেলার দুটি লোকসভা আসন গাদ্দারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিক্ষা দিতে হবে।

শুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ঘটনাস্থলে না গিয়ে বিশ্বকাপে মেতেছেন। ” মাঠে গেলেন নরেন,কাপ গেলো ফরেন” প্রধানমন্ত্রীর(PM) বিশ্বকাপ খেলা দেখা নিয়ে কুণালের কটাক্ষ। পাশাপাশি কলকাতায় ২৯ তারিখে বিজেপি যে সমাবেশের আয়োজন করেছে তা নিয়ে তিনি বলেন, আমরা শহীদ মিনারে(Sahid Minar) সভা করি শহীদদের শ্রদ্ধা জানাতে। কিন্তু ওদের সেই ইতিহাস নেই । তৃণমূল করে বলে প্রতিহিংসায় ভুগছে।এদিনের সভায় কুণালবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, বিধায়ক ফিরোজা বিবি, সৌমেনকুমার মহাপাত্র, তিলককুমার চক্রবর্তী, সুকুমার দে, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান চিত্ত মাইতি, সভাপতি অসীত ব্যানার্জি সহ অন্যান্যরা।দলীয় নেতৃত্বের প্রতি কুণালের মন্তব্য ২০ মিনিট বক্তব্যে যদি শুভেন্দুকে গালাগালি না দিতে পারো তাহলে সে বক্তাই নয়। রাস্তায় দেখলেই চোর চিটিংবাজ বলতে পারলে তবেই সে আসল তৃণমূল করে বলে দাবি করেন কুণাল ঘোষ।এদিনের বৈঠক থেকে একপ্রকার লোকসভা নির্বাচনে দামামা বাজিয়ে যে দেওয়া হল তা বলাই বাহুল্য।

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা