‘দুয়ারে সরকার’ শিবিরে স্বাস্থ্যসাথীকে টেক্কা লক্ষ্মীর ভান্ডারের,, জমা পড়ল ৩ লক্ষ আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে  গোটা রাজ্য জুড়ে চলছে  ‘দুয়ারে সরকার’ শিবির। আর ওই শিবিরেই ‘কন্যাশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’-কে টেক্কা দিয়ে নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এখনও পর্যন্ত ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের  জন্য জমা পড়েছে ৩ লক্ষ আবেদন। ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া দুয়ারে সরকার’ ক্যাম্প চলবে ১  ফেব্রুয়ারি পর্যন্ত । 

পরিসংখ্যান অনুসারে  প্রথম সাতদিনেই প্রায় ৯০ লক্ষ মানুষ এসেছেন দুয়ারে সরকার শিবিরে। লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতার জন্য প্রায় ১ লক্ষ, স্বাস্থ্যসাথীতে প্রায় ২ লক্ষ ২৫ হাজার  আবেদন জমা পড়েছে । এই সকল আবেদনগুলি ২৮ ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে, নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য। 

উল্লেখ্য, দুয়ারে সরকারের পথচলা শুরু ২০২০ সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৬ লক্ষ ৮২ হাজার ৪৬৫টি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আর সেখান  থেকে প্রায়  সরাসরি সরকারি সুবিধা পেয়েছেন ১১ কোটি ৪৫ লক্ষ ৮৪ হাজার ৭১৬ জন। এবারের দুয়ারে সরকার শিবিরে মোট ৩৭টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা গিয়েছে। তাতে বেশ উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ । 

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর