লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, ডিগবাজি খেয়ে বললেন অমিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে বাংলার প্রায় প্রতিটি আসনে জয়-পরাজয়ে বড় ভূমিকা নিতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।  এবার বঙ্গে এসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়ার এক জনসভায় তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। আমি বলে দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের কোনও প্রকল্প বন্ধ হবে না।’ 

বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে রয়েছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার। আর তাই এবার বাংলা থেকে ভোট পেতে এই প্রকল্পকেই হাতিয়ার করেছেন কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের সভা থেকে  অমিত শাহ ঘোষণা করেছে, বিজেপি ক্ষমতায় এলে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে । অর্থাৎ বর্তমানে মাসে লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা করে ভাতা পান উপভোক্তারা। বিজেপি ক্ষমতায় এলে তা বেড়ে হবে ১,১০০ টাকা।  

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল কোচবিহারের এক সভা থেকে বিজেপির এক মহিলা মোর্চা নেত্রীকে বলতে শোনা যায়, ‘আগামী ৩ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। বিজেপি নেত্রীর এই বক্তব্যের পর বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তৈরি হয় উপভোক্তাদের মনে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে বার বার ঘোষণা করেছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। এটা রাজ্য সরকারের প্রকল্প। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি দেওয়ায় বিজেপি শিবিরকেও নিশানা করেন দুজনে। তাতেই খানিকটা চাপে পড়ে গেরুয়া শিবির। তাই ভোটের আগে নিজেদের অবস্থান রক্ষা করতে লক্ষ্মীর ভান্ডারকেই হাতিয়ার করল বিজেপি। 

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা