সিবিআইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ লালন শেখের স্ত্রীর

সিল করা বাড়ি থেকে দামি জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে বলে এবার সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করলেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি (Reshma Bibi)।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বকটুই কাণ্ডের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) লালন শেখের (Lalan Shaikh) বাড়ি সিল করে দিয়েছিল। সেই সিল করা বাড়ি থেকে দামি জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে বলে এবার অভিযোগ করলেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি (Reshma Bibi)। রামপুরহাট থানায় (Rampurhat PS) সিবিআইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে চুরির অভিযোগ দায়ের করেছেন রেশমা।

প্রসঙ্গত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাবস্থায় গত সোমবার রহস্যজনক ভাবে মৃত্যু হয় বকটুই কান্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের। সেই ঘটনার পর দিন মঙ্গলবার আদালতের নির্দেশে লালন শেখের সিল করা বাড়ি খুলে দিতে উদ্যোগী হয় সিবিআই। কিন্তু সিল খুললেও সিবিআই আধিকারিকরা জানান, তাঁরা চাবি হারিয়ে ফেলেছেন। যদিও লালনের স্ত্রী বাড়ির চাবির দাবিতে অনড় থাকেন। শেষে গেট ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায় লালনের বাড়ি সম্পূর্ণ লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স, টিভি, ফ্রিজ সহ একাধিক মূল্যবান সামগ্রী বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন রেশমা বিবি। এছাড়াও বাড়ির ভিতরে থাকা আলমারির লকার ভেঙে নগদ লক্ষাধিক টাকা চুরি করা হয়েছে বলেও অভিযোগ করেন লালনের স্ত্রী। এইসমস্ত জিনিস চুরির অভিযোগে অবশেষে শনিবার রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী রেশমা বিবি।

অন্যদিকে লালনের রহস্যমৃত্যু নিয়ে সিবিআইকে নোটিস পাঠিয়েছে সিআইডি। সিবিআই হেফাজতে থাকা অবস্থায় কীভাবে লালন শেখের মৃত্যু হয়েছে নোটিস পাঠিয়ে তা জানতে চেয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। সিআইডির তরফে আরও জানতে চাওয়া হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে সেই সময় লালনের দেখভালের দায়িত্বে কোন আধিকারিক ছিলেন। তাঁকে কোন কোন কেন্দ্রীয় গোয়েন্দা জেরা করেছেন সমস্ত বিষয়।

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী